রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৩:২৬:০৬ অপরাহ্ন

রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ


মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন- মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায়।

জানা যায়, সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর দেখতে পান চা-বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে দুই নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই আগে থেকে বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহ তৈরি হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা