দীর্ঘদিনের প্রেমের পর গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের বন্ধনে অর্জুন রামপাল
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

দীর্ঘদিনের প্রেমের পর গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের বন্ধনে অর্জুন রামপাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০৯:১৩:১৭ PM

দীর্ঘদিনের প্রেমের পর গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের বন্ধনে অর্জুন রামপাল

সংগৃহীত


দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। গতকাল শুক্রবার ভারতের গোয়ায় ঘরোয়া আয়োজনে পোশাকশিল্পী ও মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।অর্জুন ও গ্যাব্রিয়েলা দীর্ঘদিন ধরে গোয়ায় একসঙ্গে বসবাস করছেন। জানা গেছে, ভারতীয় সময় বিকেল ৪টার দিকে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে আয়োজনটি ছিল বেশ সাদামাটা। বিয়ের আনুষ্ঠানিক মুহূর্তে দুজনের কারও পরনেই ছিল না প্রচলিত বিয়ের পোশাক। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে।তবে বিয়েটা হঠাৎ করে হয়নি। এর আগেই গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন অর্জুন। গত বছর রিয়া চক্রবর্তীর পডকাস্টে অংশ নিয়ে অভিনেতা নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন। সেখানেই তিনি জানান, রিয়ার অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের বাগদানের খবরটি প্রকাশ করছেন।অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। এর এক বছর পর, ২০১৯ সালে সাবেক স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেতার। এরপর গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়।

এই জুটির ঘরে রয়েছে দুই সন্তান। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান অ্যারিকের জন্ম হয়। এরপর ২০২২ সালে আসে দ্বিতীয় সন্তান আরব। এতদিন একসঙ্গে সংসার করলেও আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তারা। এবার সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতিও।অভিনয়ের দিক থেকেও সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন অর্জুন রামপাল। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ধুরন্ধর’ সিনেমায়। ছবিটির দুই পর্বেই অভিনয় করেছেন তিনি। প্রথম পর্বে তার চরিত্রের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দ্বিতীয় পর্বে তাকে গুরুত্বপূর্ণ পরিসরে দেখা গেছে। অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসাও পেয়েছেন এই অভিনেতা।দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের খবর দিয়ে এবার ভক্তদের জন্য নতুন আনন্দের মুহূর্ত তৈরি করলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
মা*দক, জু*য়া ও কি*শোর গ্যাং স*হ্য করা হবে না- মন্ত্রী মুক্তাদির
কিশোর রিফাত হ*ত্যা: ১ আ*সামি গ্রে*প্তার
সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন