বড়লেখায় বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৭
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

বড়লেখায় বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৭

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০২:০২:৫৭ অপরাহ্ন

বড়লেখায় বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৭


মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও 'মোটরসাইকেল চোর'সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়লেখা থানার পুলিশ শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠান। 

পুলিশ জানায়, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে শুক্রনার রাতে অভিযান নামে পুলিশ। অভিযানে জিআর ও সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের জইন মিয়া, জিআর মামলার আসামি 'মোটরসাইকেল চোর' তারাদরম গ্রামের শাহিন আহমদ, ঘোলসা গ্রামের সাইদুল ইসলাম এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মহদিকোনা গ্রামের সুহেদ আহমদ, মুজিবুর রহমান বিলু, তয়াইদ আলী ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত ও মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা