আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লোকগানের সুর নিয়ে সূচনা শেলী
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লোকগানের সুর নিয়ে সূচনা শেলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৪:৪৮:২৭ অপরাহ্ন

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লোকগানের সুর নিয়ে সূচনা শেলী

সংগৃহীত


কিরগিজস্তানে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিশ্ব নোম্যাডিক গেমস। এটির সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লোকগানের শিল্পী সূচনা শেলী ও তার ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’।সেখানে বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরবেন জানান সূচনা শেলী।

তিনি বলেন, ‘আমি ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছে। সেখানে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করি। এবার কিরগিজস্তান সরকারই আমাকে এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত করেছেন।’সূচনা শেলী আরও বলেন, ‘বাংলাদেশের লোকসংগীত শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের জীবন, দর্শন, আত্মঅনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য। আন্তর্জাতিক একটি মঞ্চে দাঁড়িয়ে সেই গান ও দর্শনকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা আমার জন্য একই সঙ্গে আনন্দের ও গর্বের।’উল্লেখ্য, লালন শাহের দর্শন ও মানবতাবাদী চিন্তা শিল্পচর্চার অন্যতম প্রধান অনুপ্রেরণা সূচনা শেলীর। পাশাপাশি বাংলার লোক ও মরমি সংগীতের বিভিন্ন ধারার গানও পরিবেশন করেন তিনি।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক