তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৬ ১০:৩০:২৮ অপরাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ ত্যাগ, কারাবরণ ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান সারা দেশে দলকে সুসংগঠিত করেছেন। দীর্ঘ প্রবাসজীবনের প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরে তিনি জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালু, মা ও শিশুর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, কৃষকদের ন্যায্য অধিকার ও কৃষি উপকরণে সহায়তা এবং তরুণদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্প ও বাণিজ্যের প্রসার, রপ্তানি বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সিলেট মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তিনি নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা পরিচালনাকালে সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিলেট মহানগর বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংখী, সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, আফজাল উদ্দিন ও রহিম মল্লিক; যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মতিউল বারী খুর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম; সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
সংবাদ প্রকাশের পর কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাংপানি নদীতে অবৈধ মাটি কাটার হিড়িক, অভিযানে পালালেন শ্রমিকরা
সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে