পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন

পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১২:২৭:৫১ পূর্বাহ্ন

পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘এ’ ক্যাটাগরির পৌরসভা হলেও গোলাপগঞ্জ পৌরসভার সার্বিক অবস্থা অত্যন্ত করুণ। রাস্তাঘাটের বেহাল দশা। অনেক সড়কে একসঙ্গে দুটি গাড়ি চলাচলেরও সুযোগ নেই। পৌরসভার বিদ্যমান সমস্যা সমাধানে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে যেসব উন্নয়ন প্রকল্প নেওয়া হবে, সেগুলো যেন যথাযথ পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। রাস্তা প্রশস্ত করার প্রয়োজনে কারও দেয়াল ভাঙার প্রয়োজন হলে জনস্বার্থে পৌরবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক, আরসিসি ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণসহ কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকার একটি বাজেট রয়েছে। এ সংক্রান্ত প্রকল্পগুলো প্রস্তুত করে যাচাই কমিটিতে পাঠানো হয়েছে। একনেকে অনুমোদনের পর এসব প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ এলে পৌরসভার উন্নয়নকাজে অর্থের সংকট থাকবে না। তবে প্রকল্পগুলো পরিকল্পিত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পৌরসভার পেছনে আরসিসি ড্রেন নির্মাণ, বিভিন্ন এলাকায় আরসিসি সড়ক নির্মাণ, কালভার্ট ও ড্রেন নির্মাণ এবং ঈদগাহের সামনে ওয়াকওয়ে নির্মাণ।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, এম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও যুগ্ম সম্পাদক শাহানুর আহমদ।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক
সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ
২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার