আরপি নিউজের ১১তম বর্ষপূর্তিতে ‘জনপ্রত্যাশা পূরণে গণমাধ্যম ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ AM

আরপি নিউজের ১১তম বর্ষপূর্তিতে ‘জনপ্রত্যাশা পূরণে গণমাধ্যম ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০২:০৫:৫২ AM

আরপি নিউজের ১১তম বর্ষপূর্তিতে ‘জনপ্রত্যাশা পূরণে গণমাধ্যম ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা


মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণের নিরন্তর সহযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত অনলাইন পোর্টাল আরপি নিউজের ১১তম বর্ষপূর্তি পালন উপলক্ষে "গণমাধ্যমের ভূমিকা ও জনপ্রত্যাশা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এলাকায় এলাকায় মজবুত রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে। যদি রাজনৈতিক সংগঠনকে শিক্ষিত করার ব্যবস্থা না থাকে, তাহলে এটা একটা কথার কথা থেকে যাবে। সংবাদপত্র ছাড়া এ শিক্ষার ব্যবস্থা কে করবে।”- মহান দার্শনিক ও রুশ বিপ্লবের মহানায়ক কমরেড ভি আই লেনিনের উক্তিকে প্রতিপাদ্য করে এ উপলক্ষে রোববার (১৯ নভেম্বর ২০২৩) বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনাসভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর শারমিন জাহান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও কালের কন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, এনজিও সংস্থা আইডিয়ার কো-অর্ডিনেটর পঙ্কজ ঘোষ দস্তিদার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আক্তারুজ্জামান দিপু, জাতীয় শ্রমিক লীগের উপজেলা আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহিন, সাংস্কৃতিক কর্মী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়ক কাজী কামরুল ইসলাম বাবুল, দৈনিক ডেসটিনির উপজেলা প্রতিনিধি ডা: রাধাকান্ত দাস, জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সাবেক সভাপতি ও জাতীয় পার্টির মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জাতীয় পার্টির মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মিজানুর রব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, স্কুল ছাত্র তাহসানুল রব তানজিব প্রমুখ। পরে অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব