মৌলভীবাজারে নিখোঁজ হওয়া ছাত্রী প্রেমিকসহ উদ্ধার, থানায় বিয়ে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ AM

মৌলভীবাজারে নিখোঁজ হওয়া ছাত্রী প্রেমিকসহ উদ্ধার, থানায় বিয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৪:৫০:২২ AM

মৌলভীবাজারে নিখোঁজ হওয়া ছাত্রী প্রেমিকসহ উদ্ধার, থানায় বিয়ে

পালিয়ে যাওয়া কলেজ ছাত্রী শাহানা আক্তার।


গেল ১৬ নভেম্বর মৌলভীবাজারের রাজনগর থেকে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রীকে প্রেমিকসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা থেকে উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। নারায়ণগঞ্জে কোর্ট ম্যারেজ করলেও মেয়ে ও ছেলের পক্ষ সমঝোতায় গতকাল মঙ্গলবার দুপুরে রাজনগর থানায় ফের বিয়ে পড়িয়ে দেওয়া হয় তাদের।

জানা গেছে, রাজনগরের মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শাহানা আক্তার গেল ১৬ নভেম্বর বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি ওই উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের লকন মিয়ার মেয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজের খবর ভাইরাল হয়। এদিকে শাহানা আক্তারের পরিবারের লোকজন জানতে পারেন, সে চাচাতো বোনের দেবর মৌলভীবাজার সদরের কনকপুর ইউনয়িনের বুদ্ধিমন্তপুরের আলাই মিয়ার ছেলে সাইফুলের সঙ্গে পালিয়ে গেছে।

রাজনগর থানায় নিখোঁজ জিডি হওয়ায় পুলিশ মৌলভীবাজার ও নবীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়। সোমবার দিবাগত রাতে রাজনগর থানার উপপরিদর্শক এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় ভুলতা এলাকার সাওঘাট থেকে তাদের উদ্ধার করে। পরে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের সম্মতিতে থানায় তাদের ফের বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে ওই মেয়েকে রূপগঞ্জ থেকে তার তালতো ভাই সাইফুলসহ আমরা উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে সে জানায় তাদের প্রেমের সম্পর্ক ছিল। সে স্বেচ্ছায় পালিয়ে গেছে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব