চির নিদ্রায় শায়িত বিএনপি নেতা মালিকুর রহমান মায়ন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ AM

চির নিদ্রায় শায়িত বিএনপি নেতা মালিকুর রহমান মায়ন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৫:৩৪:১৭ AM

চির নিদ্রায় শায়িত বিএনপি নেতা মালিকুর রহমান মায়ন

আলহাজ্ব মালিকুর রহমান মায়ন।


সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আলহাজ্ব মালিকুর রহমান মায়ন। মঙ্গলবার বাদ যোহর পৌর শহরের রেলওয়ে যুবসংঘ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বারইগ্রাম সার্বজনীন গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে। জানাজা পড়িয়েছেন মাওলানা হোসাইন আহমদ। 

এর আগে মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বণিক সমিতি যুগ্ম আহ্বায়ক ছয়দুল ইসলাম প্রমুখ। এসময় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার ভাতিজা মোস্তাক আহমদ।

এদিকে বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা মালিকুর রহমান মায়নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও বড়লেখার প্রবীণ বিএনপি নেতা মালিকুর রহমান মায়নের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য শরীফুল হক সাজু।

বিএনপি নেতা মালিকুর রহমান মায়ন (৭৫) শুক্রবার ১৭ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাফেলো সিটির ইসিএমসি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব