জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৩ ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন

জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে মোটর সাইকেলের লাইসেন্স না থাকা ও হেলমেট না পরায় জরিমানা করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পরিষদের সম্মুখভাগে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে ও‌ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোটর সাইকেলের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট না পরায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় মোট ৮ টি মামলায়  ৪৭০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জুড়ী থানার এসআই  মোঃ ওবায়েদের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা