নৌকার পক্ষে মুশফিক জায়গীদারের নেতৃত্বে যুবলীগের ব্যাপক গণসংযোগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ AM

সিলেট সিটি কর্পোরেশেন নির্বাচন

নৌকার পক্ষে মুশফিক জায়গীদারের নেতৃত্বে যুবলীগের ব্যাপক গণসংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ০৯:৪৩:৪০ AM

নৌকার পক্ষে মুশফিক জায়গীদারের নেতৃত্বে যুবলীগের ব্যাপক গণসংযোগ

সিলেট সিটি কর্পোরেশেন নির্বাচনে


সিলেট সিটি কর্পোরেশেন নির্বাচনের শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণায় চালিয়েছে বাংলাদেশে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (১৯ জুন) বৃষ্টিতে ভিজেও দিনব্যাপী নৌকার পক্ষে গণসংযোগে ব্যস্ত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারসহ যুবলীগ টিম।

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি যুবলীগও সকাল থেকে মধ্যরাত অব্দি ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন। কেন্দ্রীয় যুবলীগ নেতা, স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে একেক টিম একেক এলাকায় যাচ্ছেন, সরকারের উন্নয়ন অর্জন জনগণের কাছে তুলে ধরছেন।

এদিকে, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীকে নির্বাচন পরিচালনা টিমের টিম লিডার ও আহ্বায়ক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত যুগ্ম-আহ্বায়ক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম যুগ্ম-আহ্বায়ক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবিরকে সদস্য সচিব করে নির্বাচনি পরিচালনা টিম কাজ চালিয়ে যাচ্ছে।

এছাড়া টিমের অন্য সদস্যরা হলেন, যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবদুল হাই, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আব্দুর রকিব মন্টু, কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমেদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক. মুশফিক জায়গীরদার ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক. মো. শামীম আহমেদকে সমন্বয়ক করে সমন্বয়ক টিমের সদস্যরা নৌকার জয় দেখতে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।

ভোটের প্রচারণা নিয়ে জানতে চাইলে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, গত ১৪ বছরের আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নকে মানুষ খুব বড় করে দেখছে। এই সময়ে সিলেট নগরীর ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তাই যখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তার খুবই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। আশা করি বিপুল ভোটে নৌকার বিজয় আসবে।

জৈন্তা বার্তা/ এসটি



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ