রাজনৈতিক সংকট সমাধান শান্তিপূর্ণ নির্বাচন : কাদের
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ PM

রাজনৈতিক সংকট সমাধান শান্তিপূর্ণ নির্বাচন : কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ১২:২৯:১৮ PM

রাজনৈতিক সংকট সমাধান শান্তিপূর্ণ নির্বাচন : কাদের

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের


আজ বিশ্বময় ও জাতীয় পর্যায়ে সংকট চলছে। আমাদের দেশ এসব সংকটের বাইরে নয়। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (১৯ জুন) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং। এখানে জাতীয় ও আন্তর্জাতিক সংকট একাকার হয়ে গেছে। আমাদের মতো দেশ সেই সংকট থেকে রেহাই পাবে, এমন ভাবার কোনো কারণ নেই। বিএনপির নেতৃত্বে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তি ব্যবহার করতে চায় বিএনপি। শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে তারা শঙ্কিত। সে কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। 

কাদের বলেন, তারা আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে। আমরা বিএনপির আন্দোলনের বিরুদ্ধে শান্তি সমাবেশ নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। আমরা নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব, কীভাবে নির্বাচন করছি সেটা দেখে যান। এমনকি কয়েকটি নির্বাচন তারা দেখেছেও।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞা করেছেন নির্বাচন অবাধ হবে।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ