গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: নাদেল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৬ AM

গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: নাদেল

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৭:১৭:০০ AM

গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়:  নাদেল

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শফিউল আলম চৌধুরী নাদেল।


বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভূমিকা রাখেন।

সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে। কারণ গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কৌলাস্থ নিজ বাড়িতে কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শফিউল আলম নাদেল বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। কুলাউড়ার পাশ্ববর্তী অনেক উপজেলায় যে উন্নয়ন হয়েছে, সেইরকম উন্নয়ন কুলাউড়ায় হয়নি। তার মূল কারণ এখানে দলীয় সাংসদ নির্বাচিত হননি।

তিনি সাংসদ নির্বাচিত হলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর ও পর্যটন শিল্পের উন্নয়ন, কুলাউড়ার যানজট নিরসন ও কুলাউড়ার রেলওয়ে জংশন স্টেশনের পুরনো ঐতিহ্য ফিরেয়ে আনাসহ কুলাউড়ার ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সুশীল সমাজ নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবেন।

এসময় তিনি কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে সহযোগিতার আহবান জানান। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন নাদেল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব