সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে : রিজভী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ AM

সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে : রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৮:৫৬:০২ AM

সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে : রিজভী

ছবি সংগৃহীত


সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বললেন, ‘সেন্ট মার্টিন দিলে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন’। কিন্তু সেন্ট মার্টিন দেওয়ার কথা কে বলেছে? কে চাচ্ছে? একটি দেশ তো বলেছে যে, আমরা বাংলাদেশের কোনো ভূখণ্ড চাইনি। তাহলে প্রধানমন্ত্রী কেন সেটা বললেন? যদি ভূখণ্ড দেওয়ার ইতিহাস থাকে সেটা আওয়ামী লীগের। তারা ক্ষমতার জন্য এগুলো করে। আর দেশবাসীকে বলে যে, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

রোববার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাগীর আহমদ সাগীরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর যুবদল। 

রিজভী বলেন, জনগণ চায় সরকারের পতন। ইতিমধ্যে তারুণ্যের সমাবেশে, গণমিছিল, পদযাত্রা শুরু হয়েছে। এসব দেখে সরকারের রাজ সিংহাসন টলমল করছে। আসলে সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ