সরকারের সময় শেষ হয়ে আসছে : রিজভী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ AM

সরকারের সময় শেষ হয়ে আসছে : রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০২:৩৩:৪২ AM

সরকারের সময় শেষ হয়ে আসছে : রিজভী

ছবি সংগৃহীত


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার সরকারের সময় শেষ হয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেকোন সময় স্বৈরাচার সরকারের পতন ঘটবে।

মঙ্গলবার (২৭ জুন) শেরেবাংলা নগরে গাজীপুর মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় রুহুল কবির রিজভী নেতাকর্মীদের শপথ পড়ান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল হবে। মানুষ বাকস্বাধীনতা ফিরে পাবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, বিএনপি নেতা মেহেদী হাসান এলিস, মাবুবুল আলম শুক্কুর, সুরুজ আহমেদ, বশির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, সালাউদ্দিন, আক্তার হোসেন, আব্দুর রহিম কালা প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ