‘আগে করত জামায়াত, এখন দাবি করে আ.লীগ সমর্থক’
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

‘আগে করত জামায়াত, এখন দাবি করে আ.লীগ সমর্থক’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ০৬:৫৯:০৫ পূর্বাহ্ন

‘আগে করত জামায়াত, এখন দাবি করে আ.লীগ সমর্থক’

ছবি সংগৃহীত


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব‌লে‌ছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় যারা আগে জামায়াত ও অন্যান্য দলের সমর্থন করত, তাদের মধ্যে অনেকে এখন নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দেয়।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবা‌বে তিনি এ কথা বলেন।

মার্কিন ভিসা নীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা দায়ের করেছেন তিন বাংলাদেশি। এ বিষ‌য়ে সরকা‌রের অবস্থান জান‌তে চাই‌লে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বিষয়টি নিয়ে আমার কোনো ধারণা নেই। বিষয়টি ওনাদের জিজ্ঞেস করুন। এটা হয়ত মিডিয়ার বাহবা পাওয়ার জন্য কেউ করেছেন। এর মূল উদ্দেশ্য কী আমরা তা জানি না। বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

যারা ভিসা নীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা দায়ের করেছেন, তারা তো সামাজিক প‌রিচ‌য়ে আওয়ামী লীগ— এমন প্রশ্নের জবা‌বে তিনি ব‌লেন, তারা সত্যি আওয়ামী লীগের সমর্থক না কি নিজে নিজে আওয়ামী লীগ দাবি করে? আওয়ামী লীগ সরকারে থাকায় ইদানীং বহু লোক যারা আগে জামায়াত সমর্থন করত, যারা আগে বিরোধী দল করত, তারা এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিয়ে বেড়ায়। আর হয়ত আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে ফেলেছে, ছবি দেখিয়ে বলবে আমি আওয়ামী লীগ। এগুলো কিছু স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক ক‌রে। সুবিধাবাদী লোকের কোনো অভাব নেই।

তিনি আরও বলেন, ঈদের সময়ে আমার সঙ্গে অনেকে ছবি তুলেছেন। এদের সবাই তো আওয়ামী লীগ নয়। হয়ত এদের অনেকে ছবি তুলে বলবে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম