‘আগে মন্ত্রী-এমপি ও চেয়ারম্যানরা চুরি করতো, কিন্তু এখন আর এসব হবে না’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২ PM

‘আগে মন্ত্রী-এমপি ও চেয়ারম্যানরা চুরি করতো, কিন্তু এখন আর এসব হবে না’

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১১:৩৫:১৪ AM

‘আগে মন্ত্রী-এমপি ও চেয়ারম্যানরা চুরি করতো, কিন্তু এখন আর এসব হবে না’

চাল বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন।


সব নেতাদের জনগণের পাশে থাকতে হবে। না হলে নেতৃত্বে থাকতে দেবেন না বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। 

শনিবার (১০  ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের হতদরিদ্র অসহায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি বলেছিলাম আপনারা আমার জন্য শুধু একদিন ৭ ঘণ্টা ভোটকেন্দ্রে থাকবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারাদার হয়ে থাকব। আমি নিজেকে এমপি মনে করি না, আমি মনে করি আমি আপনাদের শ্রমিক; জনগণের শ্রমিক। যদি আপনাদের সেবা না করতে পারি এমপিত্ব ছেড়ে দেব।

তিনি আরও বলেন, আগে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা ত্রাণের চাল চুরি করতো, গম চুরি করতো, কিন্তু এখন আর এসব হবে না। আমারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না। প্রয়োজন হলে আমি আমার খাবার দিয়ে দেব। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ২০০০ শ্রমিকদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, শানখলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: