হবিগঞ্জের ত্বোহা মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জের ত্বোহা মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৪ ১২:২১:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জের ত্বোহা মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়

তাজওয়ার হাসনাত ত্বোহা।


মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে তাজওয়ার হাসনাত ত্বোহা। সে হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের মোঃ তোফায়েল আহমেদের ছেলে।

তার বাবা মোঃ তোফায়েল আহমেদ ও মা শামসুন্নাহার বেগম দুজনেই শায়েস্থাগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সে বাবা মা’র একমাত্র সন্তান। ত্বোহা শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমী থেকে এসএসসি ও ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

ছেলের এমন উচ্চসিত ফলাফলে তোফায়েল আহমেদ বলেন, আমি চাই আমার ছেলে যেন শুধু ডাক্তার না হয়। সে যেন মানুষের মত মানুষ হয়ে আমাদের মুখকে উজ্জল করে। তিনি তার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা