প্রতিকী ছবি
হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অবস্থিত শেখ হাসিনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে ৮ জন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে ক্যাম্পাস জুড়ে আতংক দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শেখ হাসিনা মেডিকেল কলেজে স্বরস্বতি পূজা উপলক্ষে লাইটিং সাজানো হয়। সন্ধ্যার পর একটি লাইট লিক করে এসির পাইপে লেগে অগ্নিকান্ডের সূচনা হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের মাঝে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, প্রাথমিকভাবে জানা গেছে এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জৈন্তাবার্তা/জেএ




