ফাইল ছবি
সারাদেশের ন্যায় হবিগঞ্জের লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষা উপজেলায় ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে এর মাধ্যমে ১২৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুষ্ঠিত হয়েছে । এর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় ১১শত, কারিগরি পরীক্ষায় ৪২ জন এবং দাখিল পরীক্ষায় ১৫২ জন। লাখাই উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১০ অনুপস্থিত রয়েছে।
কেন্দ্র গুলো হচ্ছে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও জিরুন্ডা মানপুর তোফায়লিয়া আলীম মাদ্রাসা এবং ভেন্যু ২টি হচ্ছে কালাউক উচ্চ বিদ্যালয় ও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা গণমাধ্যমকে জানান, এ বছর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এর মোট পরীক্ষার্থী ১১ শত ছাত্র ছাত্রী এবং দাখিল পরীক্ষার্থী ১৫২ জন ছাত্র ছাত্রী ও কারিগরি ৪২ জন পরীক্ষার্থী।
মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা জানান, প্রথম দিনে মোট ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু পরিবেশে পরীক্ষার গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্র ও ভেন্যু গুলিতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বছর লাখাইয়ে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের ছাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বিভিন্ন কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করছি।
এম সি




