ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সাজনা আক্তার(২৪) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (বন্দের বাড়ি, কাজীপুর) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাজনা আক্তার(২৪) গৃহবধূ ওই গ্রামের মৃত মজম উল্লার পুত্র দুলাল মিয়ার স্ত্রী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সাজনা আক্তার শশুর বাড়ির লোকজনের অগোচরে নিজ ঘরের তীরের বাঁশের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এসময় তার দেড় বছর বয়সী একটি কন্যা সন্তানের কান্নার শব্দ শুনে এক প্রতিবেশী মহিলা সাজনাকে ডাকাডাকি করে দরজা বন্ধ দেখতে পান। পরে তিনি জানালার ফাকে দিয়ে দেখেন সাজানা বাঁশের তীরের ফাশঁ লাগানো অবস্থায় ঝুলে রয়েছেন।এসময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করেন এবং তাকে নামিয়ে নিয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ আত্মহত্যা করেছেন। তারপরও আমরা লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ে। এছাড়াও তদন্ত করে কোন প্রকার ক্লো পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবে।
এম সি




