২০০ টাকায় দেখা যাবে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ PM

২০০ টাকায় দেখা যাবে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০১:০৪:৪৩ AM

২০০ টাকায় দেখা যাবে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ


নতুন চ্যাম্পিয়ন পাওয়ার মধ্য দিয়ে বিপিএলের দীর্ঘ দেড়মাসের কর্মযজ্ঞ শেষ হয়েছে। দশম আসরের ফাইনালে গতকাল (শুক্রবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এবার জাতীয় দলের কর্মব্যস্ততায় ফিরছেন দেশের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে নামছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৪ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ওই ভেন্যুর টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এছাড়া বিভিন্ন স্ট্যান্ডের মূল্য জানানো হয়েছে বিসিবির বিবৃতিতে। 

সিলেট স্টেডিয়ামের সর্বনিম্ন ২০০ টাকা টিকিট ধরা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের। ইস্টার্ন গ্যালারি ৩০০ এবং ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট সর্বোচ্চ দেড় হাজার টাকা। 

টিকিট পাওয়া যাবে সিরিজ শুরুর আগেরদিন (৩ মার্চ) থেকে। যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা টিকিট কাউন্টারের মূলগেট ও রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। টিকিট ছাড়ার সময় নির্ধারিত হয়েছে ম্যাচের দিন ও তার আগেরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

অনলাইনেও সিলেট ভেন্যুর টিকিট পাওয়া যাবে ২ মার্চ থেকে। যা পরবর্তীতে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। ওই টিকিট নিতে হবে ম্যাচের আগেরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে সিরিজটি শুরু হবে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে সংক্ষিপ্ত সংস্করণের তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার