জাকেরের ফেরা-সাইফউদ্দিনের না থাকার কারণ জানালেন শান্ত
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ PM

জাকেরের ফেরা-সাইফউদ্দিনের না থাকার কারণ জানালেন শান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ১১:৩৫:৩৪ AM

জাকেরের ফেরা-সাইফউদ্দিনের না থাকার কারণ জানালেন শান্ত


বিপিএল শেষ হয়েছে গেল শুক্রবার। তবে দেশের ক্রিকেটপ্রেমিদের চোখ এখন আন্তর্জাতিক ক্রিকেটে। কারণ আগামীকাল (সোমবার) থেকে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সব ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ (রোববার) বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নতুন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর আজই প্রথম কথা বললেন শান্ত। এদিকে, টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন রহস্য-স্পিনার আলিস আল ইসলাম। তবে আঙুলের চোটের কারণে অভিষেকের আগেই ছিটকে গেলেন দল থেকে। আর এই স্পিনার বাদ পড়ায় নতুন করে কপাল খুলেছে বিপিএলে নজরকাড়া ব্যাটসম্যান জাকের আলি অনিকের।

স্পিনার ছিটকে যাওয়ার পরও দলে ডাক পেলেন একজন ব্যাটসম্যান। এমন সিদ্ধান্তের ব্যাখা দিয়েছেন শান্ত, ‘আমাদের কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ খুব ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন। ব্যাটসম্যান জাকের আলিকে নেওয়ার একটাই কারণ আমার কাছে মনে হয়েছে, সিলেক্টর বা কোচিং স্টাফদেরও মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন। এ কারণে জাকের আলিকে দলে যুক্ত করা হয়েছে।’

এদিকে দীর্ঘদিনের পিঠের ইনজুরি কাটিয়ে সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিপিএলের দশম আসরটিতে বল হাতে তিনি ছিলেন অনবদ্য। ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রেখেছেন। তবুও তিনি সুযোগ পাননি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে। অধিনায়ক শান্ত জানিয়েছেন– তারও সুযোগ রয়েছে সামনে।

এ নিয়ে টাইগার এই ক্রিকেটার বলেন, ‘সাইফউদ্দিন খুবই ভালো খেলছে ইনজুরি থেকে আসার পর। আমার মনে হয় ভালো কামব্যাক করেছে। কিন্তু এত বড় ইনজুরি থেকে আসার পরে এরকম একটা সিরিজ খেলাটা আমাদের এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছে ওর জন্য একটু রিস্ক হবে। আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে, সামনে ডিপিএলে ভালো করলে অবশ্যই সুযোগ আসবে ইনশা-আল্লাহ।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার