সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ PM

সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৭:৫৯:৩৫ AM

সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।


বিপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের আন্তর্জাতিক ব্যস্ততা। সোমবার (৪ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই। এর আগে সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশন সেরেছে দুই দলের অধিনায়ক।

রোববার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানে ট্রফি উন্মোচন করা হয়েছে। দুপুর সোয়া ১ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ট্রাফি উন্মোচন করলেও দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক হাসানাঙ্গা। তার অবর্তমানে অধিনায়কত্ব করবেন চারিথ আসালাঙ্কা।

ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটের নেতৃত্ব পাওয়ার পর এটিই তার প্রথম অ্যাসাইনমেন্ট। অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্যের কথাও অকপটে জানালেন, ‘আমার মনে হয় সবার আগে দলের কথা চিন্তা করা উচিত। আগেও যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় চিন্তা ছিল কীভাবে দলে ইনপুট দিতে পারি।

‘আমার মনে হয় এটা এখন আরও ভালোভাবে সহায়তা করবে। ক্যাপ্টেন হওয়ায় অনেক কিছু একা করতে হবে এমন করে ভাবছি না। যার যার দায়িত্ব সবাই পালন করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’

অধিনায়কের দায়িত্ব পাওয়ায় গর্বিত শান্ত। যে কারণে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা এই টাইগার দলপতির, এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার