‘আমার ভাগ্যে সিলেটের যে ছেলে পড়েছে’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

‘আমার ভাগ্যে সিলেটের যে ছেলে পড়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৮:০৭:০২ AM

‘আমার ভাগ্যে সিলেটের যে ছেলে পড়েছে’

ছবি: সংগৃহীত


ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের সন্তান তিনি। দেশের বাইরে থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিয়ের পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই নায়িকা। যেখানে স্বামীকে নিয়ে তিনি বলেছেন, আমার ভাগ্যে সিলেটের যে ছেলে পড়েছে, ‘মাশাআল্লাহ’।

স্পর্শিয়া বলেন, ‘আমাদের পরিচয়টা হয় বিয়ের উদ্দেশে। একটা পর্যায়ে দু’জনের কথা বলা, যোগাযোগ থেকে তৈরি হয় ভালোবাসা।

অভিনেত্রী জানান, দুজনের পরিবার থেকেই বিয়ের জন্য পাত্র-পাত্রী খোঁজা হচ্ছিল। সেই সুবাদেই আমাদের পরিচয়। বলা যায়, বিয়ে ঠিক হওয়ার পরই আমাদের ভালোলাগা তৈরি। সেখান থেকেই ভালোবাসা।

এসময় স্বামী হিসেবে সিলেটের ছেলেরা কেমন, এমন প্রশ্নে স্পর্শিয়া বলেন- ‘সিলেটের ছেলেরা কেমন জানিনা। তবে আমার  ভাগ্যে সিলেটের যে ছেলে পড়েছে, ‘মাশাআল্লাহ’।এর আগে ভালোবাসা দিবসে কক্সবাজার সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়েছে। এরপর ইনানি বিচে হয়েছে বিয়ের আয়োজন। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বিয়ের পর স্পর্শিয়া বলেন, ‘নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া, কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই রাজি হয়েছি। সেও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা শুরু হয়। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।

উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

এম সি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী