সিলেটে আসছেন জয়াসুরিয়া
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৯ PM

সিলেটে আসছেন জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৬:৫৫:৫৫ AM

সিলেটে আসছেন জয়াসুরিয়া

সিলেটে আসছেন জয়াসুরিয়া।


আগামীকাল বাংলাদেশ–শ্রীলঙ্কা টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সিলেটে আসছেন শ্রীলঙ্কার ক্রিকেট পরামর্শক সনাৎ জয়াসুরিয়া। বিকেলে সিলেট এসে পৌঁছানোর কথা তাঁর।

গত ডিসেম্বর থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। এর আগে একাধিকবার শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে প্রথমবার পেয়েছিলেন, ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে আবার সে পদে ফিরেছিলেন, ছিলেন ২০১৭ সাল পর্যন্ত।

গত ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করতে না পারা শ্রীলঙ্কা এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে বদ্ধপরিকর। ওয়ানডে বিশ্বকাপের পর নির্বাচক প্যানেলসহ শ্রীলঙ্কা ক্রিকেটে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। জয়াসুরিয়াও এই পরিবর্তনের মধ্যে দিয়েই এসেছেন।আগামী জুনে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে চলমান বাংলাদেশ সিরিজই তাদের শেষ টি–টোয়েন্টি সিরিজ। তাই এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তারা।

বিশ্বকাপ প্রস্তুতির এই সিরিজ লঙ্কানরা ভালোভাবেই শুরু করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৩ রানে। সেটাও দলের প্রধানতম ক্রিকেটার ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই। আম্পায়ারের প্রতি বাজে মন্তব্য করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। তিনি ফিরবেন সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি দিয়ে। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন চারিত আসালাঙ্কা।প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হয়তো এমন উইকেটরই প্রত্যাশা করছে লঙ্কানরা। উইকেট কেমন হতে পারে, তা দেখতে তাদের তিন সদস্যের প্রতিনিধিদল আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার