বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারে: সিলেটে জয়াসুরিয়া
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ PM

বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারে: সিলেটে জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৮:০১:০৮ AM

বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারে: সিলেটে জয়াসুরিয়া

বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারে: সিলেটে জয়াসুরিয়া


বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা জাতীয় দলের পরামর্শক বা টিম কনসালটেন্ট হিসেবে সিলেটে দলের সাথে যোগ দিয়েছেন সনাথ জয়াসুরিয়া। সাবেক এই ক্রিকেটার মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় সিলেটে পা রাখেন। এ সময় প্রথম টি-টোয়েন্টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।

শ্রীলঙ্কা জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করায় স্বস্তি প্রকাশ করেন এই কিংবদন্তি। প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ ব্যাটিং করা জাকের আলী অনিকের পারফরম্যান্স নিয়েও কথা বলেন তিনি।

জয়াসুরিয়া বলেন, 'হ্যাঁ জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। তারাও ভালো ব্যাট করেছে। চাপের মুখে শানাকা ভালো বল করেছে। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। তারা ঘুরে দাঁড়াতেই পারে।' 

শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক মুগ্ধ লঙ্কানদের পারফরম্যান্সে, বিশেষ করে ব্যাটারদের দেখে। তিনি বলেন, 'ভালো ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাট করেছে। লঙ্কানদের ভালো খেলতে দেখে ভালো লাগলো। ছেলেরা ভালো করছে, দায়িত্ব নিয়ে খেলছে। ব্যাটাররা রান করে বাংলাদেশকে চাপে রেখেছিল। শুধু আসালঙ্কা না, প্রত্যেক ব্যাটার ভালো করেছে। টপ অর্ডার রানে আছে দেখে ভালো লাগছে।' 

খেলোয়াড়ি জীবনে অনেকবার বাংলাদেশে এসেছেন। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট তো খেলেছেনই, খেলেছেন বিপিএলেও। তবে এবার বাংলাদেশে এলেন ভিন্ন এক ভূমিকা নিয়ে। নিজের বাংলাদেশ সফর সম্পর্কে জানিয়ে জয়াসুরিয়া আরও বলেন, 'আমি এখানে এসেছি পরামর্শক হিসেবে। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি দলকে সহায়তা করব।' 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’