মায়ামিতে মেসির সঙ্গে খেলতে চান নেইমার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ PM

মায়ামিতে মেসির সঙ্গে খেলতে চান নেইমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৮:১৩:০৯ AM

মায়ামিতে মেসির সঙ্গে খেলতে চান নেইমার

ছবি: সংগৃহীত


বার্সেলোনার পর পিএসজিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার। বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। আর নেইমার খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে। তবে মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার।

নেইমার বলেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলবো। লিও (মেসি) খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চিনে। আমি মনে করি মায়ামিতে সে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’

মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি আসলেও এটা জানি না যে আবার কখনো ব্রাজিলে খেলবো কিনা। আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করবো। অন্তত একটি মৌসুমও যদি খেলতে পারি ভালো লাগবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’