সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৫:৩৮:২৫ পূর্বাহ্ন

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিকের লড়াকু ইনিংস ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিচ্ছে টাইগারদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (বুধবার) নাজমুল হোসেন শান্ত’র দল শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের মতোই আজও শুরুতে ব্যাট করবে লঙ্কানরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর। তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। তারা ম্যাচ হারলেই সিরিজ জিতে নেবে লঙ্কানরা। স্বাগতিকরা আজও প্রথম ম্যাচের একাদশ নিয়ে নেমেছে। বিপরীতে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় নেওয়া হয়েছে পেসার দিলশান মাদুশঙ্কাকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক