বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট শ্রীলঙ্কার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ PM

বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট শ্রীলঙ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৭:৫৬:৫৪ AM

বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট শ্রীলঙ্কার

ছবি: সংগৃহীত


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের মতোই আগ্রাসী ব্যাটিংয়ে বড় পুঁজি গড়ার লক্ষ্য ছিল শ্রীলঙ্কার। তবে তাদের কারও ইনিংসই বেশি বড় হতে দেননি বাংলাদেশি বোলাররা। বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান আভিস্কা ফার্নান্দো। এরপর ক্রিজে আসা কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস। ৬৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

এরপর কুশল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সৌম সরকার। ২২ বলে ৩৬ রান করে আউট হন তিন। তার বিদায়ের পর দ্রুতই তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন আঞ্জেলো ম্যাথুস ও দাসুন শানাকা। এই দুই ব্যাটার রানের চাকা সচল রাখেন। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ম্যাথুস। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

ম্যাথুস ২১ বলে ৩২ ও শানাক ১৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে তাসকিন, মাহেদি, সৌম্য ও মোস্তাফিজ নেন ১টি করে উইকেট।

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’