সিলেটের ঝড়ে জাকের পৌঁছে গেলেন দ্য হানড্রেডে!
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ PM

সিলেটের ঝড়ে জাকের পৌঁছে গেলেন দ্য হানড্রেডে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৯:১৫:৫২ AM

সিলেটের ঝড়ে জাকের পৌঁছে গেলেন দ্য হানড্রেডে!

ছবি: সংগৃহীত


শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটের মাটিতে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন জাকের আলি অনিক। এবার সেই জাকের এমন ঝড় উপহার দিতে চান ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে। সেজন্য নাম লিখিয়েছেন টুর্নামেন্টটির নিলামে। গতকাল সেই তালিকা প্রকাশ করেছে দ্য হানড্রেড কর্তৃপক্ষ। সেখানে পুরুষদের টুর্নামেন্টের জন্য ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন মোট ১৬ ক্রিকেটার।

এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ টাকার ওপরের (৭৫ হাজার পাউন্ড) শ্রেণিতে সাকিব আল হাসান। এই শ্রেণিতে মোট ১৪ জন ক্রিকেটার রয়েছেন। যেখানে সাকিবই একমাত্র বাংলাদেশি। ৮৩ লাখ ৫৮ হাজার টাকার ওপরের (৬০ হাজার পাউন্ড) শ্রেণিতে বাংলাদেশ থেকে রয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রায় ৭০ লাখ টাকার (৫০ হাজার পাউন্ড) শ্রেণিতে রয়েছেন পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে এগুলো তাদের সর্বনিম্ন মূল্য। নিলামে দরাদরি হলে এর থেকে বেশি মূল্যেও দলে নেওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া বাকি ১১ বাংলাদেশি ক্রিকেটের নিজেদের সর্বনিম্ন মূল্য উল্লেখ করেননি। তারা হলেন- জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। আর বাকি একজন নাম লিখিয়েছেন নারী টুর্নামেন্টের জন্য। তিনি হলেন পেসার জাহানারা আলম। আগামী ২০ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে। আর এবারের আসর মাঠে গড়াবে ২৩ জুলাই থেকে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’