বড় জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ PM

বড় জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৯:৫৩:১৯ AM

বড় জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত


তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। আর তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হাসান শান্তর দল।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের পক্ষে কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৩৭ রান।

১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। লিটন কিছুটা দেখে শুনে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্য।

উদ্বোধনী জুটিতে ৬৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ রানের মধ্যে এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সৌম্য ২২ বলে ২৬ ও লিটন ২৪ বলে ৩৬ রান করে আউট হন।

এরপর নাজমুল হাসান শান্ত ও তাওহিদ হৃদয় মিলে রানের চাকা সচল রাখেন। বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তারা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন তারা। শান্ত ৩৮ বলে ৫৩ ও হৃদয় ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’