আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আফগান ব্যাটার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ PM

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আফগান ব্যাটার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৮:৫০:২০ AM

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আফগান ব্যাটার

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার নূর আলি জাদরান। ৩৫ বছর বয়সী এই ব্যাটার দেশটির প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ থেকে খেলে আসছিলেন। যদিও ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের হয়ে তার আর রঙিন পোশাকের ম্যাচ খেলা হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছেন নূর জাদরান। সেই ম্যাচ দিয়েই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

আফগানিস্তানের হয়ে সবমিলিয়ে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আলি জাদরান। ২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা ঘটেছিল দেশটির, প্রথম ম্যাচ থেকেই তিনি দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। চলতি মাসেই আইরিশরা আফগানদের হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল। ওই ম্যাচটি খেলেছেন নূর আলি জাদরান।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি-টোয়েন্টিতে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার বছরের বিরতির পর চলতি বছরের শুরুতে ফিরেছিলেন নূর আলি জাদরান। এরপর শ্রীলঙ্কা ও আইরিশদের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট ম্যাচ খেলেন তিনি। চার ইনিংসে তার ব্যাটে এসেছে ১১৭ রান।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে আফগানদের এশিয়ান গেমসের দলে ডাক পান নূর আলি জাদরান। যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ৫১ ও ৩৯ রান করেন এই ডানহাতি ব্যাটার। যার ওপর ভর করে স্বর্ণ পাওয়ার দৌড়ে ফাইনালও খেলেছিল আফগানরা। তবে বৃষ্টির বাধায় ভেস্তে যায় ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ভারত সেই স্বর্ণপদক জিতে যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার