সিলেটে মুশফিক-তামিমরা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ PM

সিলেটে মুশফিক-তামিমরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১০:২০:৫৪ AM

সিলেটে মুশফিক-তামিমরা

সিলেটে মুশফিক-তামিমরা।


ঘরের মাঠে শ্রীলংকার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় টি-২০ ম্যাচের পর বৃহস্পতিবার অনুশীলন সূচি নেই শ্রীলংকার। তবে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন।

এদিন লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করছেন নাজমুল ও সৌম্য। নেটে দেখা মিলেছে ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিকুর রহিমের। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের কেউই অবশ্য টি-২০ দলে নেই।

চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি-২০ দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন।

অনুশীলনে ব্যাটিং করার সময় কোমরে আঘাত পেয়েছেন ব্যাটার নাঈম শেখ। উড়ে আসা বল তাঁর কোমরের বাম পাশে লেগেছে। এরপর আর ব্যাটিং করেননি তিনি। সিরিজের প্রথম দুই টি-২০তে অবশ্য ডাগআউটে বসেই ম্যাচ দেখেছেন নাঈম। জায়গা পাননি একাদশে।

ঐচ্ছিক অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটার না আসলেও কোচিং স্টাফের প্রায় সবাই এসেছেন। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প ও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে দেখা গেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’