জাকের আলিতে মুগ্ধ হাথুরুসিংহে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

জাকের আলিতে মুগ্ধ হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৫:০২:৪৯ পূর্বাহ্ন

জাকের আলিতে মুগ্ধ হাথুরুসিংহে


বিপিএলে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন জাকের আলি অনিক। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও বিপিএলের ফর্মটা টেনে আনেন তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার। বীরোচিত ব্যাটিংয়ে প্রতিপক্ষের রানের পাহাড় টপকে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা দেখিয়েছেন। বাংলাদেশ মাত্র ৩ রানে হারলেও ম্যাচটিতে বড় প্রাপ্তি জাকের আলির রেকর্ড ছয় ছক্কার মারে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস।

অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে শুরুতে ছিলেন না তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার। পরে আলিসের বদলি হয়ে সিরিজ শুরুর আগমুহূর্তে জাতীয় দলের দরজা খুলে যায়। আর প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েই করেন বাজিমাত। জাকেরকে দেখে খুশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

যদিও সর্বশেষ বিপিএলেই জাকেরকে প্রথম দেখেছেন হাথুরু। সিলেটে আজ শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার কোচ বলেন, ‘সে কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি।’

ফিনিশার হিসেবেও জাকেরকে মনে ধরেছে হাথুরুসিংহের, ‘সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ-ছয়-সাতে ব্যাটিং করবেন। কারণ, বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক