এবার সাংবাদিক বোনকে প্রশ্ন করলেন ক্রিকেটার জাকের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

এবার সাংবাদিক বোনকে প্রশ্ন করলেন ক্রিকেটার জাকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৭:৩১:৩৬ পূর্বাহ্ন

এবার সাংবাদিক বোনকে প্রশ্ন করলেন ক্রিকেটার জাকের

ছবি: সংগৃহীত


বাংলাদেশ–শ্রীলঙ্কা টি–টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের পর জাকের আলীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন তার সাংবাদিক বোন শাকিলা ববি। এবার জাকের নিজেই মাইক্রোফোন হাতে প্রশ্নকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন।

শুক্রবার (৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, জাকের ও তার সাংবাদিক বোন শাকিলা ববি একে অপরকে প্রশ্ন করছেন।

মাইক্রোফোন হাতে প্রথমেই শাকিলা জানতে চান, জাতীয় দলে আসলেন কেমন লাগছে? জবাবে জাকের আলী বলেন, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সবার স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল জাতীয় দলের হয়ে খেলব। ম্যাচ জিতাব। আলহামদুলিল্লাহ। ভালো লাগছে।

দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে জাকের আলী তার বোনকে বলেন, জাতীয় দলের আবহটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে, প্রথম দিনই সবাই আমাকে যেভাবে বরণ করেছে, এই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল ছিল। আমার কাছে মনে হয়েছে যে, আমি স্পেশাল কেউ।

জাকেরের বাবা নেই। চার বছর আগে মারা গেছেন। তার বাবার স্বপ্ন ছিল, মাঠে বসে জাকেরের খেলা দেখবেন। এ বিষয়ে জাকের বলেন, সবারই স্বপ্ন ছিল, আমাকে এই জায়গাটায় দেখা। এখন আমার দায়িত্ব, কীভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে জেতাতে পারি। আমার মনে হয়, এখন কাজটা আরও বেড়েছে। প্রত্যাশামতো কাজটা করার চেষ্টা করব।

সাক্ষাৎকার শেষে জাতীয় দলে ভাইকে দেখে কেমন অনুভূতি? জাকের আলীর এমন প্রশ্নে সাংবাদিক বোন শাকিলা বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। অনেক দিন ধরে চাইছিলাম, সেই ছোটবেলা থেকে। এটা  আসলে অনেক ভালো লাগার মুহূর্ত। মনে হয়, এটা আপনিও ভালো বুঝবেন। কারণ আপনি জানেন যে আমাদের ইচ্ছাটা আসলে কতটুক প্রখর ছিল। প্রেসবক্সে বসে চোখ দিয়ে পানি আসছিল। বাসায় আমাদের সবাই কান্না করছিল, আপনাকে টিভিতে খেলতে দেখে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক