সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ PM

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১০:২২:১৯ AM

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ


শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে তিরে গিয়ে তরী ডুবেছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচেই বড় ব্যবধানে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজ নির্ধারণী।

আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে এখনও পর্যন্ত সমতা বিরাজ করায় দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।

সিরিজের প্রথম ম্যাচে শেষ বলের রোমাঞ্চে হেরেছিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন জাকের। এই তরুণের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশ হেরেছিল ৩ রানের ব্যবধানে।

এরপর দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। এই ফরম্যাটে ১৬৬ বা তারও বেশি রানের লক্ষ্য তাড়ায় টাইগাররা এর আগে আগে মাত্র দুই ম্যাচে জিতেছিল। তাই শঙ্কা ছিল জয় নিয়ে! শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’