টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ PM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০২:০৫:২৫ AM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে জেতার পর এবার হেরেছেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

টি-টোয়েন্টি সিরিজের শেষটা মনমতো হয়নি বাংলাদেশ দলের জন্য। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। সেটা কাজে লাগানো যায়নি। ২-১ ব্যবধানে সিরিজ হারের পর এবার নতুন শুরুর আশা স্বাগতিকদের। নিজেদের লাকি গ্রাউন্ড হিসেবে খ্যাত চট্টগ্রামে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি শান্তরা।

বাংলাদেশ–শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই মানেই যেন উত্তাপ ছড়ানো আবহ। সেই উত্তেজনার শুরুটা হয়েছিল নিদাহাস ট্রফির নাগিন ড্যান্স থেকে। দুই দলের মুখোমুখি লড়াই হয়ে যায় নাগিন ডার্বি। তবে তাতে নতুন উপাদান যোগ হয় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড–আউট এখন এই দ্বৈরথের নতুন উপাদান। 

গত শনিবার টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে সেই উত্তাপ আবারও টের পাওয়া গেছে। ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ট্রফি নিয়ে উদযাপন করেছে শ্রীলঙ্কা। তবে সেই উদযাপনের সীমা ছাড়িয়েছে সদলবলে তাদের করা টাইমড আউট ভঙ্গি। এ সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা সেই আলোচিত ঘটনা মনে করিয়ে দিয়েছেন।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’