মাঠেই ইফতার করলেন মুশফিক-মাহমুদউল্লাহরা!
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ PM

মাঠেই ইফতার করলেন মুশফিক-মাহমুদউল্লাহরা!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ১২:০২:৪৮ PM

মাঠেই ইফতার করলেন মুশফিক-মাহমুদউল্লাহরা!

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  (বুধবার) ১৩ মার্চ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের হয়ে খেলতে নামলেও, ধর্মীয় বিধান মানতে ভুল করেননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। ম্যাচের প্রথম ইনিংসে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। ফলে ম্যাচের মাঝেই ইফতারের সময় হয়ে এলে মাঠে বসে তা সেরে নিয়েছেন রোজাদার ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার ইনিংসের ৪৮.২ ওভারের ঘটনা। তখন ক্রিজে থাকা প্রমোদ মাদুশানকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে তালুবন্দী করেন শরীফুল ইসলাম। আর এর পরপরই দৌড়ে মাঠে ঢুকেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়রা। খেজুর ও শরবত খেয়ে তখন রোজা ভাঙতে দেখা যায় মুশফিক, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজদের। জানা গেছে, পেসাররা ছাড়া এদিন বেশিরভাগ ক্রিকেটারই খেলেছেন রোজা রেখে।

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর ‍দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন, দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন। যদিও এর কিছুক্ষণ পরই শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ব্যাটিং শেষ হয়ে যায়। ৪৮.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ২৫৫ রানে।

এর আগে সিলেটে টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তারা সিরিজ খোয়ায় ২-১ ব্যবধানে। সেই হতাশা ছাপিয়ে ওয়ানডেতে নতুন শুরুর আশায় নেমেছে নাজমুল হোসেন শান্ত’র দল। এদিন টস জিতে আগে ব্যাটিং নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটাও তারা দারুণ পেয়েছিল। তবে মাঝপথে তানজিম হাসান সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে আশানুরূপ পুঁজি পায়নি লঙ্কানরা।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে জানিত লিয়ানাগের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক মেন্ডিস ৫৯, পাথুম নিশাঙ্কা ৩৬ এবং আভিষ্কা ফার্নান্দো ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’