মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ PM

মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ১১:২৯:৪৮ AM

মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক


মুসলমানদের জন্য চলছে সংযমের মাস, মাহে রমজান। ইসলামের বিধান অনুয়ায়ী, পবিত্র এই মাসে প্রতিটি মুসলমানকে থাকতে হয় রোজা। সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকারই নিয়ম। এমনকি গতকাল বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা গিয়েছেন রোজা রেখেই মাঠে নামতে। 

তবে মাঠে পানি খেতে দেখা গিয়েছিল তানজিম হাসান সাকিবকে। ইতিপূর্বেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুতে বেশ সমালোচিত ছিলেন তানজিম সাকিব। যা গতকাল উসকে দিয়েছে আরও কিছুটা। লঙ্কানদের ইনিংস শেষের পরেই এই নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছেও জানতে চাওযা হয় এ প্রসঙ্গে। 

জবাবে মুশফিক খানিক হেসে বলেন, 'আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না।'

তবে মুশফিক জানান পেসারদের জন্য কঠিনের কথা, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’

এমন বিতর্কের বাইরেও অবশ্য তানজিম সাকিব আজ মাঠে নিজের সেরাটাই দিয়েছেন। বিপজ্জনক হয়ে ওঠা দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়েছেন দারুণ দুই ডেলিভারিতে। আরেক ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকেও ফেরান তিনি। ৮ ওভারে ৬১ রান তোলা শ্রীলঙ্কাকে দ্রুত আটকে দিতে কার্যকরী ভূমিকা ছিল তানজিম সাকিবের। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’