লিটন বাদ, প্রথমবার ওয়ানডে দলে সিলেটি জাকের
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ PM

লিটন বাদ, প্রথমবার ওয়ানডে দলে সিলেটি জাকের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০৬:৩৯:১৭ AM

লিটন বাদ, প্রথমবার ওয়ানডে দলে সিলেটি জাকের

ফাইল ছবি


টানা ফর্মহীনতার খেসারত দিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ থেকে বাদ পড়েছেন এই স্টাইলিশ ওপেনার। তার জায়গায় প্রথমবার এই সংস্করণের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সিলেটের হবিগঞ্জ জেলার জাকের আলি অনিক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার হবে সিরিজের শেষ ম্যাচটি। খেলা শুরু সকাল ১০টায়। এর আগের দিন দল ঘোষণা করে বিসিবি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। এর আগে তিন ম্যাটের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিজেকে চেনান জাকের। ঐ সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে বৃহস্পতিবার আবাহনী লিমিটেডের হয়ে ৪৮ বলে ৭৬ রানের ইনিংস উপহার দেন তিনি। এরপর ডাক পেয়ে গেলেন জাতীয় দলে।

ওপেনারের জায়গায় এই মিডল অর্ডারকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন, “সিরিজ যখন সমতায়, আমাদের বিশ্বাস জাকের আলির অন্তর্ভুক্তি দলে বিকল্প বাড়াবে এবং মিডল অর্ডারে আরও শক্তি বাড়াবে।”

গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে ১৩ ম্যাচে ৩৫.৮৭ গড়ে ২৮৭ রান করেন ২৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান, স্ট্রাইক রেট ৭৩.৫৮।

সব মিলিয়ে ৮৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে তার সংগ্রহ ১ হাজার ৯১৮ রান। গড় ৩৪.৮৭ ও স্ট্রাইক রেট ৭৭.০৫।

লিটন বেশ কিছুদিন ধরেই নেই ছন্দে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে আউট হয়েছেন শূন্য রানে। সবশেষ ১০ ইনিংসে নেই ফিফটি। সম্প্রতি লিটনের আউট হওয়ার ধরনও চোখে লাগার মতো।

আফরাফও জানালেন, ফর্মের কারণেই বাদ দেওয়া হয়েছে লিটনকে, “স্কোয়াডে থাকা আরও দুজন সামর্থ্যবান ওপেনারের কথা মাথায় রেখে, সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমরা স্কোয়াডে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”

লিটন বাদ পড়লেও দলে ওপেনার আছেন তিনজন- সৌম্য সরকার, এনামুল হক ও তানজিদ হাসান। শেষটিতে হয়তো এনামুল বা তানজিদের যে কোনো একজনকে দেখা যেতে পারে একাদশে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’