প্রথম বলেই উইকেট পেলেন রিশাদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

প্রথম বলেই উইকেট পেলেন রিশাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১২:২৪:২০ অপরাহ্ন

প্রথম বলেই উইকেট পেলেন রিশাদ


প্রথম দুই ওয়ানডেতে একাদশের বাইরে ছিলেন রিশাদ হোসেন। আজ সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত শুরু করলেন এই লেগ স্পিনার। নিজের প্রথম বলেই ফেরালেন উইকেটে সেট হওয়া কুশল মেন্ডিসকে।

ইনিংসের ১৮তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন রিশাদ। তার করা প্রথম বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে পরে টার্ন করে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছিলেন কুশল মেন্ডিস। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। ২৯ রান করা মেন্ডিসকে ফিরিয়ে ওয়ানডেতে নিজের অভিষেক উইকেট পেলেন রিশাদ। এর আগে আরও দুই ওয়ানডে খেললেও ছিলেন উইকেট শূন্য।

২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৯০ রান। ২২ রান নিয়ে উইকেটে আছেন আসালঙ্কা। অপর অপরাজিত ব্যাটার লিয়ানাগের সংগ্রহ ৮ রান।

আজ নতুন বলে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে তাসকিন আহমেদ বেশ সুইং পেয়েছেন। এই পেসারের সুইংয়ে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন পাথুম নিশাঙ্কা! ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ফুললেংথে করেছিলেন তাসকিন। সেখানে ডিফেন্ড করতে ব্যাটে খেলতে পারেননি নিশাঙ্কা, বল সরাসরি তার প্যাডে লেগেছে। তাতে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। যদিও বল ট্র্যাকিংয়ে দেখা যায় মিস করে যেত লেগ স্টাম্প।

নিজের করা পরের ওভারেও উইকেট পেয়েছেন তাসকিন। এবার বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছেন আভিষ্কা ফার্নান্দো। ক্যাচ জমা পড়েছে মুশফিকুর রহিমের গ্লাভসে। ৪ রানে এই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তাসকিন।

১৫ রানে দুই ওপেনারকে হারানোর পর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে দলের হাল ধরেছিলেন কুশল মেন্ডিস। তবে সামারাবিক্রমা ১৪ রানের বেশি করতে পারেননি। এই ইনফর্ম ব্যাটারকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথমবার ম্যাচ খেলতে নেমে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন ফিজ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক