বিজয়ের সঙ্গে সংঘর্ষে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন জাকের
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ PM

বিজয়ের সঙ্গে সংঘর্ষে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন জাকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০২:১১:০২ AM

বিজয়ের সঙ্গে সংঘর্ষে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন জাকের


এক ওভার আগেই মাঠ ছাড়েন মুস্তাফিজুর রহমান। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। বাংলাদেশি পেসারকে নিয়ে কোন সংবাদ আসার আগেই ফের শঙ্কার খবর বাংলাদেশ শিবিরে। এবার মাঠের বাইরে গেলেন এই ওয়ানডের জন্য দলে যুক্ত হওয়া জাকের আলী অনিক। ফিল্ডিং করতে গিয়ে সতীর্থ বিজয়ের সঙ্গে সংঘর্ষে ইনজুরিতে পড়েন তিনি। 

তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ মাদুশান। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয়ে গেল এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য বল হাতছাড়া করেননি। বাধ্য হয়েই ডাকতে হলো স্ট্রেচার। মাঠ ছাড়তে হলো জাকের আলি অনিককেও। এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে গেছেন সৌম্য সরকারও।   

চট্টগ্রামে আগের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দিবা-রাত্রির সূচিতে। তৃতীয় ম্যাচ চলছে দিনের সূচিতে। প্রচণ্ড গরমের মাঝেই খেলতে হয়েছে বাংলাদেশকে। এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের সঙ্গে পাল্লা দিতে না পেরে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। গরমের মাঝেই ক্র্যাম্পে পড়েছেন মুস্তাফিজুর রহমান। 

ইনিংসের ৪৮তম ওভারে ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।

এর এক ওভার পরেই বিপাকে পড়তে হয়েছে জাকেরকে নিয়ে। বোলিং ইউনিটে বাংলাদেশ আজ শুরু থেকে সাফল্য পেলেও সময়টা তাই কেটেছে উদ্বেগের মাঝেই। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’