বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ টিভিতে দেখাবে না, যেভাবে দেখবেন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ PM

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ টিভিতে দেখাবে না, যেভাবে দেখবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ১২:৪৪:৩১ PM

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ টিভিতে দেখাবে না, যেভাবে দেখবেন


অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ শুরু হওয়ার অপেক্ষা। আগামীকাল (বৃহস্পতিবার) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হচ্ছে। তবে বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি দেখা যাবে না কোনো টেলিভিশনে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠ অ্যালিসা হিলিদের পদাচরণায় মুখর।

নারী ক্রিকেট হলেও অস্ট্রেলিয়া নারী দলের সফর বাংলাদেশের জন্য বড় ঘটনা। অজি মেয়েদের ট্যুরটি নিয়ে এরই মধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ক্রিকেটারদের মতোই দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এমনকী সিরিজটি ঢাকায় আয়োজন করার কারণে একই সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দলের সিরিজ থাকায় সেটি নেওয়া হয়েছে ঢাকার বাইরে। পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামে হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি। 

জানা গেছে, বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঢাকায় আয়োজন করতে চেয়েছিল। নিগার সুলতানা জ্যোতিরাও  মিরপুরে খেলতে চেয়েছিল। যাতে মাঠে দর্শকদের সমর্থন ভালো পাওয়া যায়। অবশ্য এমন আকাঙ্ক্ষিত সিরিজটি টিভি পর্দায় দেখা যাচ্ছে না। গণমাধ্যমের খবর, দেশের কোনো টিভি চ্যানেল সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি। তবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে (ইউটিউব চ্যানেলে) দেখা যাবে খেলা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’