বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০৭:২৬:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক এলিসা হিলি।

যদিও প্রথম ম্যাচের একাদশ নিয়ে কিছুই পরিস্কার করেননি। হিলি বলেন, 'আগামীকালকের ম্যাচের একাদশ এখনও আমার কাছে নেই। আমরা এখনও কাজ করছি এবং সত্যি বলতে দলের কয়েকজন অসুস্থ। আমরা টস পর্যন্ত অপেক্ষা করব। এখানের কন্ডিশন ও পরিসংখ্যান দেখে বলা যায় স্পিন এখানে বড় ভূমিকা রাখবে। যেটা বাংলাদেশে সফরকারী দলগুলোর এবং বাংলাদেশ দলের দিকে তাকালেও বোঝা যায়। আমি বিশ্বাস করি এই সিরিজে আমাদের পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

বাংলাদেশকে অন্য দলগুলোর জন্য হুমকি দাবি করে হিলি বলেন, 'আমি মনে করি বাংলাদেশ ওমেন্স চ্যাম্পিয়নশিপের দলগুলোর জন্য বড় হুমকি। তারা শক্তভাবে লড়াই করেছে এত দূর আসতে। এখন তারা বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে এবং এটা ক্রিকেটের জন্যই ভালো। আমি বলতে চেয়েছি, আমি এখানে বসে আছি এখন এবং আপনারা অনেকেই সিরিজ নিয়ে কথা বলছেন এটা সত্যিই আনন্দের। আমাদের জন্য দল হিসেবে এখানে আসা এবং বাংলাদেশের নারী ক্রিকেটের প্রসারে সাহায্য করা, অসাধারণ।'

বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জের মনে করেন হিলি, 'এ ধরনের কন্ডিশনে এসে এমন দলের সাথে খেলা যারা সবসময় এমন কন্ডিশনে খেলে এসেছে এটা আমাদের জন্য চ্যালেঞ্জের। এটা বাংলাদেশের জন্যও চ্যালেঞ্জ। ভালো দলের বিপক্ষে (তাদের কন্ডিশনে খেলা)। আমি সামনের দিকে তাকিয়ে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি। যেটা আপনি বললেন দশ বছর পর আমরা এসেছি। সেবার বিশ্বকাপ ছিল। এবারও সামনে বিশ্বকাপ আছে এবং বাংলাদেশর জন্য সুযোগ এই সিরিজ আয়োজন এবং বড়কিছু সিরিজ আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের।'

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক