অবশেষে ১৪ মাস জেল খাটার পর জামিনে মুক্ত আলভেজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ PM

অবশেষে ১৪ মাস জেল খাটার পর জামিনে মুক্ত আলভেজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ১২:৫৩:২২ PM

অবশেষে ১৪ মাস জেল খাটার পর জামিনে মুক্ত আলভেজ

ছবি: সংগৃহীত


দীর্ঘ ১৪ মাস জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার দানি আলভেজ। বুধবার (২০ মার্চ) বার্সেলোনার একটি আদালত ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

যদিও জামিন পেলেও বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে বার্সেলোনার সাবেক ফুটবলারকে। জামিনে থাকা অবস্থায় স্পেন ছাড়তে পারবেন না আলভেজ। নির্যাতিতা তরুণীর আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ তার। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।

গত মাসেই নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণের দায়ে ৪০ বছর বয়সী আলভেজকে সাড়ে চার বছরের জেলের সাজা দিয়েছিলেন বার্সেলোনার একটি আদালত। পাশাপাশি ভুক্তভোগী তরুণীকে ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ ইউরো দেওয়ারও নির্দেশ দিয়েছিল আদালতের তিন বিচারকের ডিভিশন বেঞ্চ।

রায় দিতে গিয়ে বিচারকরা বলেছিলেন, ‘ভুক্তভোগী তরুণীর আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। শারিরীক সম্পর্ক স্থাপনে ওই তরুণীর কোনো সম্মতি ছিল না।’ আলভেজের জামিন মঞ্জুর করে বিচারক জানিয়েছেন, আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বজায় থাকবে।

গত বছরের ২ জানুয়ারি এক তরুণী অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার এক নৈশক্লাবে তাকে ধর্ষণ করেছিলেন দানি আলভেজ। যদিও প্রথমে সেই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারী তরুণীকে চেনেন না বলে দাবি করেছিলেন তারকা এই ফুটবলার।

কিন্তু আলভেজের কথা বিশ্বাস করেনি বার্সেলোনা পুলিশের তদন্তকারীরা। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। সেই থেকে জেলেই ছিলেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক এই তারকা।

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’