‘খোদাভীতি’ অর্জনের জন্যই ‘রোজা’
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

‘খোদাভীতি’ অর্জনের জন্যই ‘রোজা’

ইসলামিক ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০৪:৫৪:৩২ পূর্বাহ্ন

‘খোদাভীতি’ অর্জনের জন্যই ‘রোজা’

প্রতিকী ছবি


‘রমজান সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী’।-বাকারা, আ/১৮৫)

আমরা সাধারণত মনে করে থাকি রমজান মাসের বৈশিষ্ট্য শুধু ‘রোজা রাখা আর তারাবিহ পড়া। এগুলো রমজানের প্রধান দুটি ইবাদত। এ ছাড়াও এ মাসটির রয়েছে ভিন্ন উদ্দেশ্য। যেমন আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ‘আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনিভাবে করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাক্বি হতে পার।’ সুতরাং রমজানের মূল লক্ষ্যই হচ্ছে তাক্বওয়া বা খোদাভীতি অর্জন। বিগত বছরের সকল পাপাচার থেকে মুক্ত করে তোলাই হচ্ছে এ মাসের প্রধান পয়গাম। এ মাসটির ফযিলত বর্ণনা করতে গিয়ে হযরত সালমান ফারসি রা. বলেন, একবার নবিয়ে করিম সা. শাবানের শেষ তারিখে আমাদের সম্বোধন করে বলেন, “হে মানবজাতি! তোমাদের মধ্যে এমন একটি মোবারক মাস উপস্থিত হয়েছে যে মাসটির মাঝে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। মানবজাতির ধর্মীয়গ্রন্থ আল্‌-কোরআন যে মাসে নাজিল হয়েছে এটা অবশ্যই কারও অজানা নয়। আর অজানাদের জন্য আল্লাহ পাকের ঘোষণা রয়েছে ‘রমজান সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়ত এবং পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী।’ - বাকারা, আ/১৮৫)

রমজান মাস হচ্ছে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। রোজাদার ইবাদতের মাধ্যমে রমজানকে কাজে লাগাতে পারলে একটি রমজানই জীবনের সফলতা অর্জনের জন্য যথেষ্ট। রমজানের প্রতিটি ইবাদতের জন্য ন্যূনতম ৭০ গুণ বেশি সওয়াবের ঘোষণা রয়েছে।

রোজাদারের জন্য উচিত হলো বেশি বেশি নফল ইবাদতের মনোনিবেশ করা। গরিব-দুঃখীর পাশে দাঁড়ানো রমজানের অন্যতম লক্ষ্য। রোজা ফরজ করার একটি বিশেষ উদ্দেশ্য হলো দুস্থ-অসহায় মানুষের ব্যথানুভূতির। যারা প্রাচুর্যের খনিতে বাস করেন তারা এ মাসে গরিব-দুঃখীর ব্যথা কিছুটা হলেও বোঝেন। রমজানের দাবি হচ্ছে, ওইসব লোকের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া যাদের সেহরিতে এক মুষ্টি অন্ন ও গরিব-দঃখীর পাশে দাঁড়ানো রমজানের অন্যতম বৈশিষ্ট্য ও লক্ষ্য।

লেখক : আতিকুর রহমান নগরী (আলেম, সাংবাদিক)

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক