বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ PM

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০২:০০:১৫ AM

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত


চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনকে তাই মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় নারী দল। 

আজ শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। একই সূত্রে এবার আসতে চায় ভারতের মেয়েরাও। 

দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে এপ্রিলে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী দলের। যদিও এখনো ঠিকঠাক হয়নি তারিখ। সিরিজের ম্যাচগুলো সিলেটের মাটিতেই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই সিরিজ দিয়ে বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই হবে ভালো অনুশীলন।

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সিলেটে নাদেল বলেন, 'বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা ঠিকঠাক হয়ে গেছে।'

ভারত অবশ্য গেল বছর জুন-জুলাই মাসেই বাংলাদেশ সফর করেছিল। সে দফায় টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। তবে সেবার ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের দৃষ্টিকটু আচরণ ছিল বিতর্কের বস্তু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বন্দ্বে সেটিও ছিল বাড়তি সংযোজন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’