আইপিএলে রেকর্ড গড়লেন মুস্তাফিজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ PM

আইপিএলে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ১১:৩৮:২৫ AM

আইপিএলে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত


চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেকেই স্বপ্নের মতো শুরু টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। নিজের প্রথম ১০ ডেলিভারিতেই শিকার করেছেন ৪ উইকেট। ফিজ তাণ্ডবে ধস নামে বেঙ্গালুরুর টপঅর্ডারে। একে একে ফিরিয়েছেন ফ্যাফ ডু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামরুন গ্রিনদের।

আগুনঝরানো বোলিংয়ের দিনে মাইলফলকও স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিজ। এছাড়া আজ নিজের কোটার শেষ ওভারে কিছুটা খরুচে হলেও ৪ ওভার বল করে ৭.২৫ ইকোনমিতে রান দিয়েছেন ২৯। উইকেট শিকার করেছেন ৪টি। আইপিএলে যা নিজের সেরা বোলিং ফিগার।

২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখানোর পর প্রায় সব আসরেই ছিলেন মুস্তাফিজ। হায়দরবাদের পর খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে সর্বশেষ এবার চেন্নাইতে নাম লিখিয়েছেন।

সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না মুস্তাফিজের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিলেন নিজের ছায়া হয়ে। তিন টি-টি-টোয়েন্টিতে শিকার করেছেন মোটে ২ উইকেট। পরে ওয়ানডে দল থেকে বাদও পড়েছিলেন প্রথম দুই ম্যাচে। আইপিএলে পুরনো সেই ফিজকেই যেন আবারও দেখল তার সমর্থকরা।

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’