‘আল্লাহ সব দিয়েছেন, কিছুই বাকি নেই’, জন্মদিনে সাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ PM

‘আল্লাহ সব দিয়েছেন, কিছুই বাকি নেই’, জন্মদিনে সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ১১:৩৯:১২ AM

‘আল্লাহ সব দিয়েছেন, কিছুই বাকি নেই’, জন্মদিনে সাকিব

ছবি: সংগৃহীত


আজ সাকিব আল হাসানের ৩৭তম জন্মদিন। জন্মদিনের সকালটা কেটেছে ডিপিএলের ম্যাচ খেলে। এদিন বিকেএসপিতে শেখ জামালের হয়ে ব্যাটিং-বোলিং দুই জায়গায় পারফর্ম করেছেন।

বল হাতে ৪৭ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৪ রান। সাকিবের এমন পারফরম্যান্সে জয়লাভ করেছে তার দলও। ডিপিএলের ম্যাচ শেষ করেই আবার বাণিজ্যিক কাজে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার।

বিকেলে যোগ দেন একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে। সাকিব উপস্থিত হওয়ার পর সেখানে শুরু হয় অন্যরকম এক পরিবেশ। সাকিবের জন্মদিনে তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন উপস্থিত সবাই।

শুধুই বাংলাদেশ নয় বিশ্বক্রিকেটেই সেরাদের একজন সাকিব। তাকে দেখে অনেকেই স্বপ্ন দেখে বাইশগজে ক্যারিয়ার গড়ার। পৃথিবীর সব প্রান্তেই আছে ভক্ত। একজন ক্রিকেটারের জীবনে আর কী ই বা পাওয়ার আছে? 

জন্মদিনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল সৃষ্টিকর্তার কাছে আর কী পাওয়ার আছে তার? জবাবে সাকিব বলেছেন, 'আল্লাহ সব দিয়েছেন। আর কিছু বাকি নেই, আলহামদুলিল্লাহ।'

এম সি



শীর্ষ সংবাদ:

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ